শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সম্পাদক সরকার আলাউদ্দিন

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের কমিটি পুনর্গঠন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের কমিটি পুনর্গঠন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি নির্বাচত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার মো. আলাউদ্দিন।

শনিবার (৯ ডিসেম্বর) উদ্ধমদী পাম্প হাউজের ফেডারেশনের কার্যালয়ে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূর্বের কমিটির সদস্যরা পদত্যাগ করেন। পরে উপস্থিত সকলের সমর্থন ভোটে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Model Hospital

ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ফেডারেশনের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, সদস্য আলহাজ¦ খাজা আহমেদ, সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য মাহবুব আলম বাবু, সদস্য বজলুর রহমান’সহ আরো অনেকে। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন খোরশেদ আলম।

সভার শুরুতে উপস্থিত এসোসিয়েশন ও টার্ণআউট কমিটির সদস্যবৃন্দ বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে আলোচনা, পর্যালোচনা এবং মতামত ব্যক্ত করেন। আগামী দিনে ফেডারেশনের কার্যক্রম আরো প্রসারিত করার লক্ষ্যে সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা পদত্যাগ ঘোষণা করেন। পরে নতুন কমিটি পুর্নগঠনের লক্ষ্যে উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসকে সভাপতি ও সরকার মো. আলাউদ্দিনকে সাধারণ পদে সমর্থন ভোট দিয়ে কমিটি পুনর্গঠন করেন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

পরে শুভেচ্ছা বক্তব্যে ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমরা সবাই ভাই ভাই। কে কি পদ পেলাম তা বড় কথা নয়। কৃষকের জন্য, মতলবের মানুষের জন্য কে কতটা কাজ করল তা দেখার বিষয়। আপনারা আমাকে নতুন করে ফেডারেশনের দায়িত্ব দিলেন, তাই আমি সর্বোচ্চ চেস্টা দিয়ে ফেডারেশনকে ঢেলে সাজাবো এবং কৃষকদের সুবিধা আদায়ে কাজ করবো। সেজন্য সবাইকে আমাকে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নত দেশের শিখরে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমাদের সেচ প্রকল্প উন্নয়নে ৩৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, সে জন্য মতলববাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন বলেন, আমি এই ফেডারেশনে যুক্ত হওয়ার পর থেকে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করে যাব। কার কি সমস্যা আছে তা আমাদের জানাবেন। আমরা সকলে মিলে এই সেচ প্রকল্পটিকে আরো গতিশীল করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital