শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক ১

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩২ পিএম
মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক ১

মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় নিয়মিত মামলায় শাহাবুদ্দিন (২৮)নামে এক আসামী গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ (আলীগঞ্জ, ছেয়াল বাড়ী) এর হাবিব উল্যাহর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারকের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান-১ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার মামলা নং-১১, তারিখ- ৯ আগস্ট, ২০২৩; ধারা- ৩৫/৪১ বিদ্যুৎ আইন, ২০১৮ গত ১৪ জুলাই সকাল অনুমান ১০টায় মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজারের জনৈক নজরুল ইসলামের আইস ফ্যাক্টরী এর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-২৪ এবং ০২। মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মধ্য বকাউল বাড়ীর সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-৪৩-৫-২ সহ মোট ২টি ১৫ কেভিএ ট্রান্সফর্মার গ্রেফতারকৃত আসামী চুরি করিয়া নিয়া যায়।

উক্ত চোরাই যাওয়া ১ম ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ২০১৮-১৫-১১০০০, কোম্পানীর নাম- টিএস, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা এবং ২য় ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ৫০৭০৮৯৬, কোম্পানীর নাম- টোশিভা, যাহার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা মোট ১লক্ষ ৬২ হাজার ৭৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital