শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস উদযাপন

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৭ পিএম
শাহরাস্তিতে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস উদযাপন
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শেষে উপজেলা কৃষি অফিস সভাকক্ষে শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শাহরাস্তি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি  মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে  মানববন্ধন ও আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ খাইরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার  আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তারসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে দুর্নীতি সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital