বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অগ্নীকান্ডের ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৪ পিএম
ঢাকায় অগ্নীকান্ডের ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

ঢাকা মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে অগ্নীকান্ডের ঘটনায় সোমবার (১১ ডিসেম্বর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জের আমির হোসেন সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আমির হোসেন সুমন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো. সেলিম শেখের ছেলে। তিনি ২ সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে মৃত আমির হোসেন সুমন’র ভাই মো. জামাল হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবত রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকুরী করতো।

৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নীকান্ডের ঘটনায় আমার ভাই অগ্নিদগ্ধ হয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। চিকিৎসাধীনবস্থায় সেখানে মৃত্যু বরণ করে আমির হোসেন সুমন।

Model Hospital

ঢাকাতে সকল প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আমির হোসেন সুমন’র মামাতো ভাই খোরশেদ আলম।

এদিকে আমির হোসেন সুমনের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital