বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:০৯ এম
ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, রাত ১২টার দিকে বরিশালের ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ এবং ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চটি চাঁদপুরের হাইমচরের চরভৈরবী অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টিপু-১৪ লঞ্চটির ধাক্কায় সুরভী-৮ লঞ্চের কিনারে থাকা এক যাত্রীর বুকে লোহার আঘাত লাগে। পরে লঞ্চে থাকা অবস্থায় ওই যাত্রী মারা যান। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

Model Hospital

এছাড়া, ঘনকুয়াশার কারণে চাঁদপুরে আরেকটি লঞ্চ দুর্ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, মোহনপুরে রাত সাড়ে ৩টায় চাঁদপুর হয়ে ঢাকা-পটুয়াখালী নৌ পথে চলাচলকারী এম ভি এ আর খান-১ এবং ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদেরকে প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া ছিলো। তারা বন্দর বিজ্ঞপ্তির নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital