বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৩ পিএম
শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এএসআই (নিঃ) মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান করে জিআর-৩৩/২০১৯ (শাহরাস্তি), শাহরাস্তি থানার মামলা নং-০৩, তাং-০২/০২/২০১৯ইং, ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় নিজমেহার গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে আবুল কাসেম মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital