শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভোট করতে বাধা নেই সিআইপি জালাল আহমেদের

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৯:২৩ পিএম
ভোট করতে বাধা নেই সিআইপি জালাল আহমেদের
চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদের প্রার্থিতা বাতিল চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ফলে টিকে গেলেন স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ, নির্বাচনে অংশ নিতে প্রার্থী হিসেবে তার আর কোনো বাধা নেই।
শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর এই রায় দেন নির্বাচন কমিশন। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
এদিকে হলফনামায় সার্টিফিকেট সংক্রান্ত ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে জালাল আহমেদের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে।
এ বিষয়ে তথ্য দিতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তথ্যসহ আপিল শুনানি শেষে শুক্রবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিলো।
শুনানি শেষে বের হয়ে জালাল আহমেদের পক্ষের আইনজীবী বলেন, চাঁদপুর- (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়ার আইনজীবী একটি অভিযোগ দাখিল করেন যে, জালাল আহমেদের সার্টিফিকেট ও জন্ম তারিখ সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে।
আজ কমিশন শুনানিতে ড. শামসুল হক ভূঁইয়ার আইনজীবীর কাছে জানতে চায় তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে কিনা। পরে তথ্য প্রমাণ না থাকায় জালাল আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেয় ইসি।
সিআইপি জালাল আহমেদ বলেন, আমি ফরিদগঞ্জের সকল শ্রেনী-পেশার মানুষের ভালোবাসাকে পূঁজি করেই নির্বাচনে অংশ গ্রহণ করছি।
জনগনের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন আমাদের সাথে রয়েছে। তাই কোন ষড়যন্ত্রই জনগণের ভালোবাসাকে ম্লান করা যাবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital