শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

চাঁদপুরের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৯, প্রত্যাহার ৬

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৬ পিএম
চাঁদপুরের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৯, প্রত্যাহার ৬

চাঁদপুরে জাতীয় সংসদ নির্বাচনে ৫ আসনের মধ্যে বৈধ ৩৫ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৬ প্রার্থী। যার ফলে এখন ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন ২৯জন।

রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসব তথ্য জানান চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি লিখিত প্রতিবেদনে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, চাঁদপুর- ১ কচুয়া আসনে জাতীয় পার্টির প্রার্থী ডা. শহীদুল্লাহ্ ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম রোমানসহ জাকের পার্টির চারজন প্রার্থী প্রত্যাহার করেন।

জাকের পার্টির চারজন হলেন-চাঁদপুর-১ আসনে মো. মাসউদুল হাসান, চাঁদপুর-২ আসনে ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৪ আসনে নুরুল ইসলাম ও চাঁদপুর-৫ আসনে মো. মকবুল আহমেদ।

Model Hospital

বর্তমানে চাঁদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে-৩, চাঁদপুর-২ আসনে ৫, চাঁদপুর-৩ আসনে ৭, চাঁদপুর-৪ আসনে ৮ জন এবং চাঁদপুর-৫ আসনে ৬জন।

এর আগে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দেন ৪৩জন। বৈধ হয় ৩২ জনের। বাতিল হয় ১১ জনের। বাতিলের বিরুদ্ধে আপিল করেন ৬জন। গ্রহনের বিরুদ্ধে আপিল করেন ৩জন এবং আপিল মঞ্জুর হয় ৩ জনের। প্রার্থীতা প্রত্যাহার করেন ৬জন এবং বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৯জন।

সোমবার (১৮ ডিসেম্বর) চাঁদপুরের ৫ টি আসনের বাকী ২৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital