বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:৩২ পিএম
শাহমাহমুদপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন, আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। পল্লী বিদ্যুৎ ব্যাডমিন্টন ক্লাবের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। খেলাধুলা তরুন যুবকদের মনে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে বলে মনে করি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আবুল বাশার রনি, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ কবির হোসেন তাওহীদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শাহ জালাল পাটওয়ারীর সঞ্চালনায় ১২টি দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশিক, সাগর, রিয়াদ ও ইমন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital