শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নূরে মদিনা তা’লিমূল কোরআন মাদ্রাসার ছবক প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৩:৫৫ পিএম
নূরে মদিনা তা’লিমূল কোরআন মাদ্রাসার ছবক প্রদান
নিজস্ব প্রতিবেদক : সত্যিকার কোরআন হাদীসের শিক্ষাই দিতে পারে আদর্শবান মানুষ ও আদর্শবান সমাজ ব্যবস্থা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহারে নূরে মদিনা তা’লিমূল কোরআন
মাদ্রাসার কোরআন ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় মাদ্রাসার হলরুমে মুহ্তামিম মাও.মো. শাহজাহানের পরিচালনায় এ ছবক অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদেরকে ছবক পাঠ করান অত্র মাদ্রাসার মুহ্তামিম মাও. মো. শাহজাহান। ছবক পাঠের পর উপদেশ হিসেবে তিনি নব কোরআন ছবককৃত ছাত্র/ছাত্রীদেরকে দুটি বিষয়ের উপর একান্ত লক্ষ রাখতে বলেন, সবসময় অযুর সহিত কোরআনকে স্পর্শ করা ও সদা সর্বদা সত্য কথা বলা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ হেলাল উদ্দিন মোল্লা তার বক্তব্যে বলেন, দেশের করোণাকালীন সময় থেকে স্থবির শিক্ষা ব্যবস্থাতেও মাদ্রাসার শিক্ষার্থীরা আজ সকলেই তাদের শিক্ষার মান বজায় রেখেছে। এজন্য অভিভাবকদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি নিজের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital