শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খতমে জালালী শরীফ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:২১ পিএম
কচুয়ায় খতমে জালালী শরীফ অনুষ্ঠিত

কচুয়ায় খতমে জালালী শরীফে উপস্থিতির একাংশ।

মো: রাছেল, কচুয়া : মহামারী করোনা ভাইরাসসহ বিভিন্ন বালা-মুছিবত থেকে পরিত্রান পেতে ও বিশ্বমুসলমানদের কল্যান কামনায় খিলা, নূরপুর ও বড়তুলাগাঁও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র খতমে জালালী শরীফসহ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কচুয়া উপজেলার নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। দেশের বিশিষ্ট পীর মাশায়েকগণ এ খতমে জালালী শরীফে অংশ নেন। খতম শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

খতমে জালালী শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি মুফতি জাফর আলীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য মাও. জুনায়েদ সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহপুর দরবার শরীফের পীর আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব।

আখেরী মোনাজাত পরিচালনা করেন- চট্টগ্রাম জামেয়া আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ওছিউর রহমান।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম জামেয়া আহমদিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি মাও. আবু তাহের আল ক্বাদেরী।

এছাড়া বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর শাহ আল ক্বাদেরী, হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী ছুন্নিায়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম ও কচুয়া উপজেলা ইসলামী ফ্রন্ট্রের সভাপতি মাও. নুরুল আলম মজুমদার। আখেরী মোনাজাতে কচুয়া, বরুড়া ও চান্দিনা উপজেলার কয়েকশত ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।