রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সাংবাদিক মমিন হোসেন আকাশ এর আজ ৬ষ্ঠ মৃ’ত্যু’বা’র্ষি’কী

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৫ পিএম
সাংবাদিক মমিন হোসেন আকাশ এর আজ ৬ষ্ঠ মৃ’ত্যু’বা’র্ষি’কী
প্রয়াত সাংবাদিক মমিন হোসেন আকাশ এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ পহেলা ফেব্রুয়ারী।
২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক চাঁদপুর কন্ঠের মহামায়া সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এবং মান্দারীতে পারভীন ইসলাম ট্রেডিং কর্পোরেশন মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে সাংবাদিক মমিন হোসেন আকাশের পরিবারের খোঁজ খবর কেউ নেন নি বলে জানান তার ভাই শামীম হোসেন বেপারী। তিনি জানান, মৃত্যুর দিন ও পরবর্তী সময়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে কেউ আর তেমন খোঁজ খবর নেন নি। সাংবাদিক মমিন হোসেন আকাশের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার ভাই শামীম হোসেন বেপারী।
উল্লেখ্য, দৈনিক চাঁদপুর কণ্ঠের মহামায়া প্রতিনিধি সাংবাদিক মমিন হোসেন আকাশ ২০১৮ সালের ১ফেব্রুয়ারী ভোর ৬টার সময় মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফজর নামাজ পড়ে নিজ বাড়ী যাওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একইদিন বিকেলে বাদ আসর মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ মাঠে জানাজা শেষে নিকটস্থ মাদ্রাসা সংলগ্ন কবরস্থনে দাফন করা হয় এই সাংবাদিককে। মৃতুকালে তিনি মা, স্ত্রী, ছোট ২ ছেলে ও ১ মেয়ে সন্তান, ২ ভাই ৩ বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মহামায়া এলাকার মধ্য লোধেরগাঁও সৈয়দ আলী বেপারী বাড়ির মরহুম আবদুর রশিদ বেপারীর বড় ছেলে। সাংবাদিকতার পাশাপাশি মমিন হোসেন একটি সিমেন্ট কোম্পানীর মার্কেটিং অফিসার পদে চাকুরি করতেন।
তিনি আমৃত্যু মহামায়া জুনিয়র ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। ছাত্রজীবনে তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।