শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১:৩১ পিএম
ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র নতুন শিক্ষার্থী বরণ, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের গেইট সংলগ্ন কলাবাগান বাজারের দক্ষিন পাশে বর্ণমালা কিন্ডারগার্টেন’র মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণমালা কিন্ডারগার্টেন’র সভাপতি সাংবাদিক নুরূন্নবী নোমানের সভাপতিত্বে গিয়াসউদ্দিনের পপরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুন্নাহার বলেন, শুধু পূঁথিগত শিক্ষা নয়, শিশুদের বাস্তবমুখী সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষক-অভিভাবক উভয়কেই মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে দেশ প্রেম সম্পর্কে ধারণা দিতে হবে।

Model Hospital

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে সাংবাদিক নুরুন্নবী নোমান বলেন, আমরা চেষ্টা করছি শিশুদের মানসম্মত শিক্ষার পরিবেশে শিক্ষা দিতে। কিন্ডারগার্টেনটিকে গড়ে তোলায় স্থানীয় অভিভাবকদের উদার সহযোগিতা, শিক্ষকদের অকান্ত পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান করে নেওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বর্ণমালা কিন্ডারগার্টেন’র পরিচালক মামুন হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital