শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হোন্ডা আরোহী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:৪৬ এম
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হোন্ডা আরোহী নিহত

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহি ইমরাম হোসেন বেপারী (৩২) নিহত এবং চালক সাগর (১৭) আহত।

২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে পাটোয়ারী বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকের আরোহি উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পুর্ব ধানুয়া গ্রামের বেপারী বাড়ির আবুল হোসেনের ছেলে ইমরাম হোসেন বেপারী (৩২), আহত হয়েছেন ধানুয়া গ্রামের পাটোয়ারী বাড়ির ইকবাল পাটোয়ারীর ছেলে সাগর (১৭)। বাবু পাটোয়ারী জানান, পূর্ব ধানুয়া থেকে তার নিয়ে মোটর সাইকেল যোগে ধানুয়া বাজারের উদ্দেশে কাজে যাচ্ছিলেন।

এসময় পাটোয়ারী বাড়ির সামনে আসলে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহি নিহত হন।

Model Hospital

তিনি আরও জানান, গাড়ি থেকে পড়ে যাওয়ার পর এলাকাবাসিরা ইমরান হোসেন কে দূত চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তর্বরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দূর্ঘটনার বিষয়টি আইনি প্রক্রিয়া মধ্যে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital