সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় এসএসসিতে পাসের হার ৯৯, জিপিএ-৫, ৪৪০; শীর্ষে পাইলট উবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:১০ পিএম
কচুয়ায় এসএসসিতে পাসের হার ৯৯, জিপিএ-৫, ৪৪০; শীর্ষে পাইলট উবি

মো. রাছেল : এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ৪৩৭০জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ৪৩১৫জন। পাসের হার ৯৯ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৪০জন। ১২টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস করা

বিদ্যালয়গুলো হচ্ছে- আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, আশ্রাফপুর উচ্চ বিদ্যালয়, কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয়, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, পনশাহী উচ্চ বিদ্যালয়, চাঙ্গিনী উচ্চ বিদ্যালয় ও পাথৈর উচ্চ বিদ্যালয়।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষ সনতোষ জনক ফলাফল লাভ কারি প্রতিষ্ঠান গুলো হচ্ছে, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৭০জন, আশেক আলী উচ্চ বিদ্যালয় ২৩জন, মাঝিগাছা উচ্চ এম এ উচ্চ বিদ্যালয় ২৯ জন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ৪৫ জন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ৩৩জন।

এছাড়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ১৯৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৮০জন কৃতকার্য হয়। পাসের হার ৯২। জিপিএ ৫ পেয়েছে ১০ জন।

Model Hospital

কচুয়ায় দাখিল পরীক্ষায় পাসের হার ৯৮ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন
কচুয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ১৩৫৭জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ১৩৩৫জন। পাসের হার ৯৮ ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩৭জন।

এছাড়া ২৫টি মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষ সনতোষ জনক ফলাফল লাভ কারি প্রতিষ্ঠান গুলো হচ্ছে; রাগদৈল ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ২২জন, বিতারা আলিম মাদ্রাসা ১৫জন, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা ১৫, গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসা ১৩জন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।