রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পালে বাজার খান ট্রেডার্সে নকল ব্যান্ডের চাল জব্দ, জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:২১ পিএম
চাঁদপুর পালে বাজার খান ট্রেডার্সে নকল ব্যান্ডের চাল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর পুরান বাজার খাজাবাবা অটো রাইস মিলের চাঁদ মার্কা স্পেশাল চাল নকল করে বিক্রি করছে কিছু প্রতারক চক্র। পালে বাজার খান ট্রেডার্সে নকল ব্যান্ডের চাল বিক্রির সময় ১০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে নতুন বাজার ফাঁড়ির এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে খান ট্রেডার্স এ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে মালিক সোহেল খানকে আটক করে থানায় নিয়ে আসে। পরে চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নুর আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রতারক ব্যবসায়ী সোহেল খানকে ২০০০ টাকা জরিমানা করে ও ভবিষ্যতে নকল ব্র্যান্ডের চাল বিক্রি করবে না বলে তার কাছ থেকে অঙ্গীকার নামা রাখেন।

পুলিশের হাতে আটক হওয়া পালে বাজারের ব্যবসায়ী সোহেল খান জানান, কদমতলার ন্যায্যমূল্যের ব্যবসায়ী নয়নের কাছ থেকে বিশ বস্তা চাল ক্রয় করে এনেছি। এর মধ্যে ১০ বস্তা চাল বিক্রি হলেও বাকি চাল গোডাউনে রয়েছে। পুরানবাজারে কিছু ব্যবসায়ী তাদের গোডাউনে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চালের বস্তার মধ্যে নিম্নমানের চাল ঢুকিয়ে পালেবাজার এনে বিক্রি করে। তাদের কারণেই ব্যবসায়ীরা ও সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছে।

এদিকে খাজাবাবা অটো রাইস মিলের মালিক আলহাজ্ব জিন্না পাটোয়ারী জানান, দীর্ঘ বছর যাবত খাজাবাবা অটো রাইস মিলে মান সম্মত ধান দিয়ে চাল উৎপাদন করা হচ্ছে। এই মেলে নিজস্ব আলজাহরা চাঁদ মার্কা স্পেশাল আঠাশ ব্র্যান্ডের চাল বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। তবে কিছু প্রতারক চক্র এই ব্র্যান্ডের চাল নকল করে ক্রেতাদের প্রতারিত করছে।

Model Hospital

খাজাবাবা অটো রাইস মিলের আলজাহরা চাঁদ মার্কা স্পেশাল আঠাশ ব্র্যান্ডের চাল ক্রয় করতে হলে অবশ্যই যেন ক্রেতারা চালের বস্তা টিকেট ও ডাবল সেলাই করা আছে কিনা তা দেখে শুনে ক্রয় করতে হবে। পালে বাজারে খান ট্রেডার্সের মালিক সোহেল খান নকল ব্র্যান্ডের চাল বিক্রি করার সংবাদ শুনে পুলিশকে জানিয়ে তার গোডাউনে অভিযান চালিয়ে হাতেনাতে ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
এসকল প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করলে সাধারণ ভোক্তারা প্রতারনা থেকে মুক্তি পাবে।

এদিকে স্থানীয় কিছু ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, খান ট্রেডার্সে কিছুদিন পূর্বে চুরি করা ৫০ বস্তা চিনি জব্দ করে পুলিশ। খান ট্রেডার্স এর মালিক সোহেল খান চোরাকারবারীদের কাছ থেকে কম দামে মালামাল ক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তার গোডাউন থেকে পুলিশ ১০ বস্তা চাল জব্দ করলেও মাত্র তিন বস্তা চাল থানায় নিয়েছে বাকি সাত বছর চাল স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির হোসেন এর চাপে পড়ে ব্যবসায়ী আবুল হাশেম পাটোয়ারী ঘরে নিয়ে রাখা হয়। জব্দকৃত চালের প্রকৃত বিষয়টি গোপন রেখে চাঁদপুর মডেল থানায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী সোহেল খানের দোকান থেকে দুই বস্তা চাল জব্দ করা হয়েছে জানালে তাকে ন্যূনতম দুই হাজার টাকা জরিমানা করেন।

তবে এ সকল প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।