বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে ইউপি সচিব ফজলুল হকের বদলি নিয়ে তালবাহানার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১:২২ পিএম
শাহমাহমুদপুরে ইউপি সচিব ফজলুল হকের বদলি নিয়ে তালবাহানার অভিযোগ

শাহমাহমুদপুর যোগদানকৃত সচিব এম এ কুদ্দুছ রোকন শনিবার দাপ্তরিক কাজ করতে এসে তার কক্ষে তালা পরিবর্তের দেখে কাজ না করে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরের সদ্য বদলিকৃত ইউপি সচিব ফজলুল হক গাজীর বদলির পর থেকেই নানাহ প্রন্থা অবলম্বন করে স্বকর্মস্থলে থাকার চেষ্টা করছে। জেলা প্রশাসক কয়েকদিন পূর্বে সচিবদের রতবদল করেন। শাহশাহমুদপুরের সদ্য বদলিকৃত সচিবকে হানারচরে আর হানারচরের সচিবকে শাহশাহমুদপুরে দেন।
শাহমাহমুদপুরে যোগদানকৃত সচিব এম এ কুদ্দুছ রোকন শনিবার দাপ্তরিক কাজ করার জন্য পরিষদে আসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার অফিসে এসে সচিবের কক্ষের তালা খুলতে গিয়ে ভিভ্রান্তিতে পড়তে হয়। অনেক চেষ্টার পর তালা না খুলতে পেরে সদ্য বদলিকৃত সচিব ফজলুল হক গাজীকে ফোন করলে তিনি তালা পরিবর্তন করে রাখার কথা স্বীকার করেন, এখন প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরি বদলি জনিত, চাকরি করলে বদলি হতে হবেই অনিবার্য। সদ্য বদলিকৃত সচিব ফজলুল হক গাজী, সকলের অজান্তে কেন তিনি নিজের কক্ষের তালা পরিবর্তন করে রেখেছেন, তার বদলি কি তিনি মানছেন না, নাকি অন্যকোন কারন রয়েছে, এ ধরনের নানাহ প্রশ্ন সকলের মাঝে ঘুরপাক খাচ্ছে।
শাহমাহমুদপুরের সাধারণ সদস্য নাজির হোসেন ও ইব্রাহীম তালুকদার বলেন, এটা নজিরবিহীন, পরিষদে সচিবের কক্ষে সকলের অজান্তে তালা পরিবর্তন এটা খুব দুঃখ্য জনক, সরকারি চাকরি বদলি অনিবার্য, চাকরি করলে বদলি হতেই হবে, কেন ফজলুল হক এত তালবাহানা করছে, পরিষদের কার্যক্রমের ব্যাঘাত করছে এটা সকলের অজানা।
শাহমাহমুদপুরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন বলেন, সচিব ফজলুল হক যে তার কক্ষের তালা পরিবর্তন করে রেখেছে, সে বিষয়ে তাকে ও অবগত করেনি।
এ বিষয়ে ফজলুল হক গাজীর কাছে জানতে চাইলে তিনি তার কক্ষের তালা পরিবর্তন করে রাখার কথা স্বীকার করেন। তিনি গত ২৬ ডিসেম্বর থেকে শারীরিকভাবে অসুস্থ্য।
এদিকে সরজমিনে শনিবার পরিষদে গেলে অনেকেই দেখা যায়, পরিষদে সচিব না থাকার কারনে জন্মনিবন্ধন, মৃত্যু সার্টিফিকেটসহ বিভিন্ন কাজ করতে এসে ফেরত যান। শাহমাহমুদপুরের যোগদানকৃত ইউপি সচিব এমএ কুদ্দুছ রোকন বলেন, আমি প্রশাসনের আদশকে সম্মান দিয়ে এ পরিষদে যোগদান করার জন্য এসেছি, কিন্তু বর্তমান সচিব আমাকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তালবাহানা করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital