বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:২১ এম
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওইসময় সময় হাজীগঞ্জ শাহরাস্তি, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সাবেক চারবারের সাংসদ মরহুম এমএ মতিন, শাহরাস্তি উপজেলার সাবেক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম  সিদ্দিকুর রহমান হেডমাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজির রুহের মাগফেরাত কামনা করে ও উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার মমতাময়ী মায়ের সম্প্রতি মৃত্যুতে অনুরুপ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পৌরশহরের কালিপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা পিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূইঁয়ার সভাপতিত্বে এতে  ভার্চুয়ালি টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক।
ওই সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির প্রবীণ নেতা মমতাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা যুবদলের  সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা আলী হোসেন মন্টু, শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী,উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, ছাত্রদলের পৌর সদস্য সচিব আলী আজগর, সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, বিএনপির নেত্রী এড: শাহনেওয়াজ আক্তার রোজী, ইউপি বিএনপি নেতা শামীম আহমেদ, আলী আকবর বেপারী,  জাকির হোসেন লিটনসহ উপজেলা পৌরসভা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বলেন তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি।আজ দেশের এই ক্লান্তি লগ্নে তার ঘটিত দল বিএনপি’র রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া একান্তই প্রয়োজন।
সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।