বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ২ দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৮,৬৫০ টাকা অর্থদণ্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:২৯ এম
শাহরাস্তিতে ২ দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৮,৬৫০ টাকা অর্থদণ্ড

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে দুই দিনে অভিযুক্তদের ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ধারায় ৩৮,৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলা পৌর শহরের সুচিপাড়া ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকার সড়কে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই সময় সড়কপথের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা নিশ্চিত, বাইক রেসিং, ত্রুটিপূর্ণ কাগজপত্র উদ্ধারে উপজেলা প্রশাসন কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ওই সময় অভিযুক্ত চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট না থাকার বিভিন্ন অপরাধে ১৭ টি মামলা রুজু করে  মোট ১৪,৬৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Model Hospital

ওই সময় প্রশাসনে তরফ থেকে সড়কের শৃঙ্খলা ও নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে সকলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সকল ধারা মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

এদিকে গতকাল বুধবার শাহরাস্তিতে তিন ঔষধ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে ২৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ওইদিন উপজেলার সুচীপাড়া উত্তর ইউপির শোরসাক বাজারে এ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রজানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। ৎ

এ সময় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদীত্তীর্ণ ঔষধ বিক্রয়, বিনামূল্যে বিক্রয়ের স্যাম্পল বিক্রয়, লাইসেন্স ছাড়া শিশুখাদ্য, কসমেটিকস পণ্য বিক্রয়, প্যাকেটের উপরে লিখিত মূল্য মুছে ফেলে ওভাররাইটিং, প্যাকেটের উপরের লিখা তুলে ফেলা ইত্যাদি বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে (তিন) টি ফার্মেসিকে ড্রাগ এক্ট, ১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ (চব্বিশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শাহরাস্তি থানা পুলিশের এক দল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।