মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে একই রাতে ১৪ গরু চুরি

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:৫০ এম
ফরিদগঞ্জে একই রাতে ১৪ গরু চুরি

ফরিদগঞ্জে চুরি হওয়া গোয়াল ঘরটি এভাবেই শূন্য পড়ে আছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে এক প্রবাসী’র বাড়ি থেকে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১জুন) রাতে বাড়ির পাকা গোয়াল ঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুয়েত ফেরত মো. আব্দুল কুদ্দুস (৫০) দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের লকিত উল্যার ছেলে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে কুদ্দুস নামাজ পড়ার উদ্দেশ্যে বের হতে গিয়ে দরজা বাহির থেকে আটকানো পায়। পরে কুদ্দুস তার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলে। দরজা খুলে গোয়ালঘরে গিয়ে দেখে তালা ভাঙ্গা এবং গোয়াল ঘরে থাকা ছোট-বড় ১৪টি গরু নিয়ে যায় এবং গোয়াল ঘর শূন্য অবস্থায় দেখতে পান।

সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Model Hospital

প্রবাস ফেরত আব্দুল কুদ্দুস কৃষি কাজের পাশাপাশি গরুগুলোর দেখভাল করতেন।

তিনি জানান, রাত ১২টার দিকে গোয়াল ঘরে গরুগুলো দেখে আসেন। উঠে গোয়াল ঘর শূন্য পান।

পারিবারিক সদস্যরা জানান, আমরা প্রতিদিনের ন্যায় রাত ১২ টার দিকে ঘুমিয়ে পড়ি, রাত ৪ টার দিকে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার জন্য দরজা খুলতে গেলে দেখি বাহির থেকে দরজা আটকানো। তাৎক্ষণিক আমার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলি এবং বাহিরে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজা ভাঙ্গা এবং গোয়ালে থাকা ছোট-বড় ১৪ টি গরু নেই।

তারা আরো জানান, আমরা প্রতিনিয়ত ৬০ কেজি দুধ বিক্রি করি। তা দিয়ে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। চোর আমার সব শেষ করে দিয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্বে অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করেত পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।