রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকার কারনেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে : নাছির আহাম্মেদ ভূঁইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ২:৫২ পিএম
নৌকার কারনেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে : নাছির আহাম্মেদ ভূঁইয়া

নৌকাকে মানুষ যখই ভোট দিয়েছে, কেউ বঞ্চিত হয় নাই : আবু নঈম পাটওয়ারী দুলাল

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুমকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী রোববার দুপুরে ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমনের সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল হাছান রোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যাহ তপাদার, জেলা আ’লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, কর্মশালা সম্পাদক সফিকুর রহমান গাজী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী প্রমূখ।

একইদিন বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল হোসেন রাজু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার ।
একইদিন বাদ মাগরিব উপজেলার ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় হয়। নৌকা প্রতিকের প্রার্থী মো. শরীফ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল- আমিন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে নাছির আহাম্মেদ ভূঁইয়া বলেন, আগামী ৫ জানুয়ারি নৌকা মার্কাকে বিজয় করার লক্ষে আমরা আপনাদের কাছে এসেছি। কারন দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকার কারনেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের লক্ষে সরকারের তৃনমূলে প্রতিনিধিত্ব করার জন্য নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। এই নৌকা শুধু মনোনীত প্রার্থীদের একা না এই নৌকা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। এ নৌকা আপনাদের সকলের নৌকা। নৌকাকে বিজয় করা আপনাদের দ্বায়িত্ব। আপনাদের ভোটের মাধ্যমে নৌকাকে বিজয় করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তাহলে ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব হব।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বাঙ্গালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পথ দেখিয়েছে আওয়ামীলীগ। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার মূল লক্ষ ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। নৌকাকে মানুষ যখই ভোট দিয়েছে, কেউ বঞ্চিত হয় নাই। এইবারও নৌকায় ভোট দিন আমি কথা দিচ্ছি আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না।

এসময় অনান্য বক্তরা বলেন, নৌকা এদেশে স্বাধীনতার কথা বলে নৌকা এদেশে উন্নয়নের কথা বলে। নৌকা এদেশে জনগনের কথা বলে। নৌকা জিতলে কেউ কোন উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না। কেউ মনে করবেন না বিদ্রোহীরা জয়ী হলে উন্নয়ন বেশী হবে সেই সুযোগ নেই। আগামী ৫ জানুয়ারী প্রতিটি কেন্দ্রে যার যার অবস্থান থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করে আপনারা বাড়ি ফিরবেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।