বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও ছাত্র সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ১:৪১ পিএম
হাজীগঞ্জে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও ছাত্র সমাবেশ

হাজীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর একাংশ।

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাজীগঞ্জ কিউসি টাওয়ার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে শেষ হয়। পরে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীর সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, ৫নং সদও আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মীর, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, ৩নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন সাহা প্রমুখ।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল এসে যুক্ত হয় বর্ণাঢ্য র‌্যালীটিতে।

এসময় বক্তারা বলেন, শিক্ষা শান্তি প্রগতি ও গৌরবের ৭৪ বছরে ছাত্রলীগ। এই ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই ছাত্রলীগ একটি আদর্শ সংগঠন। হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত।

Model Hospital

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।

প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital