রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে কলামিস্ট জাকির মজুমদারের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৯:৫৫ পিএম
হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে কলামিস্ট জাকির মজুমদারের মতবিনিময়
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন  কলামিস্ট ও সাংবাদিক জাকির মজুমদার।
তিনি রোববার বিকালে রিপোর্টাস ক্লাবে মতবিনিময়কালে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমি বিএনপি’র হাজীগঞ্জ পৌরসভার যুগ্মসম্পাদক। সে সূত্রে আমি বিএনপি থেকে মনোনয়ন চাইবো। বিএনপি কোন কারণে মনোনয়ন না দিলেও আমি মেয়র পদে নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবো।
আমি সমাজের অনাচার দূর করতে, ঘুষ দুর্নীতি সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্যই এ পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি পৌরবাসীর সেবা করতে এ সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিক বন্ধুরা আমার পেশার মানুষ । আমাকে এক্ষেত্রে সহযোগিতা করবে। আমার সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা।
জাকির মজুমদার তার বক্তব্যের শুরুতেই সামাজিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি করোনা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের হাজীগঞ্জ প্রেস ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব, সাহিত্য পরিষদ সহ নানা সংগঠন প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের হাজিগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, মানব সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গাজী সালাউদ্দিন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূরে আলম পাটোয়ারী, মানবজমিনএর হাজীগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ, হাজিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক কালের কণ্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, যায় যায় দিনের প্রতিনিধি এনায়েত মজুমদার, চাঁদপুর কন্ঠে নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির,  চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম জয়।
সভা পরিচালনা করেন সাপ্তাহিক আমার কন্ঠের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আলমগীর কবির, মেহেদি হাসান সর্দার, রেজাউল করিম নয়ন, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম জয়, শাখাওয়াত শামীম, মোহাম্মদ হাবিব উল্যাহ, মঞ্জুর আলম পাটোয়ারি, পাপ্পু মাহমুদ, সুজন দাস,মজিবুর রহমান রনি, জাহাঙ্গীর হোসেন, হোসেন বেপারী, মাঈনৃুদ্দিন মিয়াজী, নূর মোহাম্মদ, তারেক আজিজ, মেহেদি হাসান রিমেল প্রমূখ।
এছাড়া হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকিম মজুমদার দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে প্রধান, ঢাকাস্থচাঁদপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।
এছাড়াও তিনি নিয়মিত কলাম লিখেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।