রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সভাপতি জাবেদ, সম্পাদক সাকিব ও সাংগঠনিক রাকিব

সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের নবীন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৯:১৩ পিএম
সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের নবীন কমিটি গঠন

সামাজিক সংগঠন সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের ২০২৪-২৫ সেশনে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে হাজীগঞ্জ মধ্য বাজারে অবস্থিত রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ কমিটি দেওয়া হয়।

কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হন জাবেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক করা হয় সাকিব মুন্সীকে ও রাকিব হোসেন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক।

ওই সময় তাদের ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান, প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা সাইফুল ইসলাম মীর, আবু বকর ছিদ্দিক সোহাগ, মাঈনুদ্দিন খান রনক সহ অতিথিরা।

Model Hospital

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল সর্দার, সহ-সভাপতি আহমেদ মেরাজ, সোহেল রানা, মাহবুব মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জাবের আহমেদ, অনিক মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন পাটোয়ারী, রাফিজুল ইসলাম অপু, দপ্তর সম্পাদক আল-আমিন মজুমদার, সহ-দপ্তর সম্পাদক মিনহাজ হোসেন, প্রচার সম্পাদক রাফসান আহমেদ, সহ-প্রচার সম্পাদক নূরে আলম, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, রক্ত সম্পাদক সাঈদ খোকন, সহ-রক্ত সম্পাদক হৃদয় আহমেদ, নিলয় আহমেদ, সামিরা সামি, মোহনা আক্তার, ইয়াসিন আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদক প্রভা, সহ-মহিলা বিষয়ক সিদরাতুল রিয়া, মরিয়ম আক্তার, ক্রীড়া সম্পাদক আবু সুফিয়ান, সহ-ক্রীড়া সম্পাদক সাকিব আল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শফিকুল রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয় রায়, প্রযুক্তি সম্পাদক ইমাম হাসান ফয়েজ, সহ-প্রযুক্তি সম্পাদক কাউছার হোসেন, ত্রাণ সম্পাদক আরিয়ান খান ইমরান, ছাত্র সম্পাদক তোহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল আহাদ, সহ-শিক্ষা সম্পাদক আলিসা আক্তার, সমাজসেবা সম্পাদক আহমেদ রনি, সহ-সমাজসেবা সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য সাইফুল ইসলাম, সজিব, ফাহাদ, মহিন, মেহেদী, নিরব রায়, তানভীর, শুকুর আলম পারভেজ, আজিজ, জাকির, আব্দুল আজিজ, মিরাজ পাঠান ও মেহেদী মিরাজ।

পরে নির্বাচিত কমিটির সদস্যদের মিষ্টি মুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।