বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : লায়ন ইঞ্জি: মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১০:১১ পিএম
এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : লায়ন ইঞ্জি: মমিনুল হক
শাহরাস্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর থেকে রাত অবধি শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউপির ৮ টি সাংগঠনিক এলাকায় শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’ ও সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মো: আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,  শাহরান্তি-হাজীগঞ্জ বিএনপির সমন্বয়ক, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জি: লায়ন মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন,১৯৭১ সালের পরে বাংলাদেশ আবার স্বাধীনতা অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ-সাধারণ মানুষের জীবনের বিনিময়ে। আজ এই দোয়া মাহফিলে ও আলোচনা সভায় শহীদদের আত্মার প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়া যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতাকর্মী সমর্থকদের প্রতি বিজয়ের শুভেচ্ছা জানান তিনি। আরো বলেন, এতদিন আমাদের উন্মুক্ত রাজনীতি ও কন্ঠ স্তব্ধ ছিল। আজ নেতাকর্মীরা প্রান খুলে কথা বলতে পারছে। সেজন্য আপনাদেরকে বলি, পুরাতন (সনাতন) রাজনৈতিক কৌশল বাদ দিয়ে আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে শপথ নিতে হবে। যেখানে থাকবে না রাজনৈতিক হানাহানি,অর্থ লুট, বিরোধী রাজনৈতিক দলকে নিষ্পেষিত করার হিন চেষ্টা।
তিনি দলীয় কর্মী সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেন, আপনারা কেউ বাড়াবাড়ি করবেন না ইতোমধ্যে বাড়াবাড়ি করায় (হাজীগঞ্জে) দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা বিধান করবেন, একই সঙ্গে বর্তমান প্রশাসনকে সহযোগিতা করবেন। তাহলেই শহীদদের আত্মা ও আন্দোলন সার্থক হবে। ওইদিন আয়োজিত অনুষ্ঠানে তিনি ৮ টি পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, এটিএম জিয়াউদ্দিন বাদল, বিএনপি নেতা আবু ইউছুফ পাটওয়ারী রুপম, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, সোলেমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক সোহেল, সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।
টামটা দক্ষিণ ইউপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, টামটা উত্তর ইউপির বলশিদ সভাপতিত্ব করেন, মোঃ শহীদুল্লাহ মিয়াজী, সা: সম্পাদক কিরণ মুন্সি, হোসেনপুর বাজারে সভাপতিত্ব করেন ইউপি সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, চিতোষী পূর্ব ইউপির সভাপতি নজির আহমেদ, সহ-সভাপতি (থানা বিএনপি) জহির উদ্দিন, ইউপি সাধারণ সম্পাদক জসীমউদ্দীন মাস্টার , চিতোষী পশ্চিম ইউপির উঘারিয়া বাজারে সভাপতিত্ব করেন যুগ্ম সম্পাদক থানা বিএনপি আব্দুর রহিম হেডমাস্টার, আয়নাতলী বাজার আনোয়ার হোসেন পাটোয়ারী, সা: সম্পাদক শাহ আলম মাস্টার, সূচীপাড়া উত্তর ইউপির সূচীপাড়া বাজারে সভাপতিত্ব করেন আলী আকবর বেপারী, আলী হায়দার যুগ্ম সম্পাদক, সূচীপাড়া দক্ষিণ ইউপির নরিংপুর বাজার সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ।
এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।