মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় সাবেক এমপি

বাহার ও সাবেক মেয়র সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে মামলা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০:২৬ এম
বাহার ও সাবেক মেয়র সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে অপসারিত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহারসহ পৌনে ৪০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা নগরীর তালতলা চৌমুহনীতে ছাত্র-জনতার মিছিলে সশস্ত্র হামলা ও আহত করার ঘটনায় সোমবার (১৯ আগস্ট) তালতলা এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (১৯ আগস্ট) রাতে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার লক্ষ্যে ছাত্র-জনতা মিছিল সহকারে কান্দিরপাড় মোড়ে যাওয়ার জন্য দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনী সৈয়দ বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় সমবেত হয়। এ সময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনার হুকুমে আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্রজনতার ওপর অতর্কিত হামলা করে। এতে বাদির ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হয় এবং কোপের আঘাতে গুরুতর জখম হন। এ ছাড়া সাক্ষী রোমান হাসান, রিপন, সাবিক, ইসমাইল, কাজী সুমন, ইসমাইল হোসেন গুলিবিদ্ধ ও জখম এবং স্প্লিন্টার বিদ্ধ হন।

Model Hospital

মামলায় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা ছাড়াও আরও ২২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রজনতাকে হত্যার উদ্দেশ্যে আসামিদের এলোপাথাড়ি গুলি, রামদার কোপ, লাঠির আঘাতে বাদী ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ ও হাঁটুর নিচে একাধিক কোপের আঘাতে গুরুতর জখম হন।

এ ঘটনায় সাক্ষী রোমান হাসানের বাম চোখে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়, মো. রিপনের পেটে গুলিবিদ্ধ হয়ে পেছন দিক দিয়ে বের হয়ে যায়, সাক্ষী মো. সাকিবের মুখেসহ সমস্ত শরীরে গুলির অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়, ইসমাইল হোসেনের ডান হাতে হাড়ভাঙা জখম হয় এবং বাম পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয় ও কাজী সুমন এর ডান হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন।

এর আগে রোববার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে তাহসিন বাহারসহ ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।