রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মানব কল্যান সংস্থার

ফরিদগঞ্জের পানি বন্ধী অর্ধশত পরিবারকে বাতিঘরের উপহার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৮:৩২ পিএম
ফরিদগঞ্জের পানি বন্ধী অর্ধশত পরিবারকে বাতিঘরের উপহার

টানা ভারি বর্ষনে চাঁদপুরের চার উপজেলার তিব্র জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েছে পানি বন্ধী কয়েক লাখ মানুষ। জেলার সদর উপজেলায় পানি কমলেও এখনও পানি বন্ধী ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তির সহস্রাধিক পরিবার।

বুধবার (২৮ আগস্ট) জেলার ফরিদগঞ্জ উপজেলার পানি বন্ধী ৫০টি পরিবারকে উপহার হিসেবে শুকনো খাবার দেয় সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থা।

উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম, সাছিয়া খালি সহ বিভিন্ন ওয়ার্ডের পানি বন্ধী মানুষের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

ওই সময় পানি বন্ধী পরিবার গুলোর মধ্যে খাদ্যের জন্য হাহাকার দেখা গিয়েছে।

Model Hospital

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী জানান, অন্যের সহোযোগিতায় সংগঠনের পক্ষ থেকে সল্প পরিসরে শুকনো খাবার নিয়ে পানি বন্ধী পরিবারগুলোর পাশ্বে দাঁড়ানোর চেষ্টা করেছি। ফরিদগঞ্জের সাছিয়া খালি গ্রামে দেড় কিলোমিটার হেঁটে যেতেও কষ্ট এমন জায়গায় গিয়ে খাদ্যের জন্য মানুষের হাহাকার দেখি।

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থা অতীতের মতো ভবিষ্যতে অসহায় মানুষের পাশ্বে থাকবে বলেও জানান তিনি।

শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ জালাল মানিক, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারি, সোহরাব হোসেন, মো. রাসেল হোসেন, মো. ইয়াসিন, নাজির আহমেদ, মহিন উদ্দিন, মো. রনি, প্রমুখ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।