রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জ চরদুখিয়া সন্তোষপুর পূর্ব সপ্রাবি কেন্দ্র থেকে ব্যালট পেপার, সিল, মূড়ি উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ১২:২৭ পিএম
ফরিদগঞ্জ চরদুখিয়া সন্তোষপুর পূর্ব সপ্রাবি কেন্দ্র থেকে ব্যালট পেপার, সিল, মূড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ১১ নং চরদুখিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের পিছনের বাগান থেকে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেলে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৯৩ নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগান থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেনের নির্দেশে এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করে সিজারলিস্ট করেন।
এ সময় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য নিয়ে উদ্বার হাওয়া বেলেট পেপার থানায় নিয়ে আসে।

চশমার এজেন্ট মোহাম্মদ আনিসুর রহমান ও আনারস মার্কার এজেন্ট মাহফুজুল জানান, ১ নং ওয়ার্ডের ৯৩ নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার কালিবাজার কলেজের প্রভাষক রিপন কুমার দাস মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বেলেট পেপার দিয়ে ভোট কারচুপির সুযোগ করে দেয়। ভোট গণনার সময় দায়িত্বে থাকা প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি করেছে।

Model Hospital

আনারস মার্কার প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছে সেই ভোট নৌকার প্রার্থীকে দেখিয়ে তাকে এই কেন্দ্রে জিতিয়ে দিয়েছে। আমরা পুনরায় নির্বাচন চায় নতুবা ভোট গণনা দাবি করছি। এছাড়া অভিযুক্ত প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

ভোটকেন্দ্রে ব্যালট পেপার উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রের পিছনে গভীর জঙ্গলে নির্বাচিত প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে সেগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। ব্যালট পেপারের মুড়িগুলো জঙ্গলে রেখে তারা চলে গেলে সেগুলো দেখতে পেয়ে পুলিশকে জানালে অবশেষে তা উদ্ধার করে। এই ভোট কারচুপির ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ পুনরায় এই ইউনিয়নের নির্বাচন দাবি করছি।

এদিকে ফরিদগঞ্জ থানার এসআই নাসির জানায়,১১ নং চরদুখিয়া ১ নং ওয়ার্ডের ৯৩ নং সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিছনে বাগান থেকে ব্যালট পেপারে, সিল, মূড়ি উদ্ধার করে সিজার লিস্ট করা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।