সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁবিপ্রবিতে অধিকার সুরক্ষা পরিষদ এর আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৮:১৪ পিএম
চাঁবিপ্রবিতে অধিকার সুরক্ষা পরিষদ এর আহবায়ক কমিটি গঠন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভিত্তিক অরাজনৈতিক পেশাজীবী সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ এর ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং  তারিখে অধিকার সুরক্ষা পরিষদ, চাঁবিপ্রবি এর প্রতিষ্ঠাকালীন সদস্যদের দ্বারা আহবায়ক নির্বাচিত হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: বাইজীদ আহম্মেদ রনি এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিরঞ্জন চন্দ্র।
কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছে সিনিয়র ক্যাটালগার অফিসার মাহাবুবুর রহমান,  ল্যাব অ্যাসিস্ট্যান্ট মোঃ জারাফাত ইসলাম।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  মো: রমজান আলী, মো: জুলফিকার আলী,মো: ইমন আলী, মো: এনামুল হক, মো: জাহিদ হাসান খান, মো: রিয়াদ হোসেন, মো: সোহেল রানা, মো: আল আমিন, জাহিদুল হাসান হিমু, মো: মুন্না হোসেন, কালু আহমেদ রিংকু, শেখ মো: আরিফুর রহমান,প্রান্ত মজুমদার,মো: কবির হোসেন।
কমিটির বিষয়ে জানতে চাইলে অধিকার সুরক্ষা পরিষদ,চাঁবিপ্রবি এর নব নির্বাচিত আহবায়ক মো: বাইজীদ আহম্মেদ রনি বলেন,  অধিকার সুরক্ষা পরিষদের অন্তর্ভুক্ত  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। নিজেদের বিপদে আপদে আমরা একে অপরের পাশে থাকব। আমাদের সংগঠনের সকল সদস্যদের দীর্ঘমেয়াদী কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য।
অধিকার সুরক্ষা পরিষদ,চাঁবিপ্রবি এর সদস্য সচিব নিরঞ্জন চন্দ্র বলেন, অধিকার সুরক্ষা পরিষদকে একটি সত্যিকারের পেশাজীবী সংগঠন হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য এবং ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে সংগঠনের সকল সদস্য সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।