সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ সভা

আমাদের নেতাকর্মীদের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না : ড. জালাল উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:৪৫ পিএম
আমাদের নেতাকর্মীদের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না : ড. জালাল উদ্দিন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ অক্টোবর বিকেলে সুজাতপুর কলেজ মাঠে আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় তিনি বলেন, আমাদের  বিএনপির নেতাকর্মীদের উপর  যারা হামলা করেছে তাদের আমরা চিনি। আপনারা আওয়ামীলীগ করেছেন কেউ কিছু বলেনি, কিন্তু এলাকায় থেকে আমাদের বিএনপির নিরিহ নেতাকর্মীদের উপর হামলা করবেন আর আমরা চুপ করে বসে থাকবে তা হতে পারে না। এখনও সময় আছে সাবধান হয়ে যান।
তিনি বলেন, গত ১৬ বছর সৈরাচার শেখ হাসিনার আমলেও আপনারা একই কাজ করেছেন,ভয়ে কেউ প্রতিবাদ করেনি। এখন সময় এসেছে প্রতিবাদ করার। ক্ষমতার অপব্যবহার করেছেন, এবার ভালো হয়ে যান। আপনাদের অন্যায় অত্যাচার আর সহ্য করা হবে না।
ড. জালাল আরও বলেন, অন্যায়কারী যতই শক্তিশালী হউকনা কেন তাদের ছাড় দেওয়া হবে না। কেউ অন্যায় করলে আইন আছে তাদের আইনের হাতে সোর্পদ করবেন। নিজের হাতে আইন তুলে নিবেন না। সামনে আসছে দুর্গাপূজা। এই পূজায় বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা প্রতিমা পাহাড়া দিবেন, কোন দুষ্কৃতকারী যেন বিশৃঙ্খলা করতে না পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক বৃহত্তর মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. ফজলুল হক সরকার হান্নান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরুল হক জিতু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর  আলম প্রধান,  যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ন আহবায়ক রাশেদ জামান টিপু, ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মীা।
উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর শুক্রবার সকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।