রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিসভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:৫১ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিসভা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সি।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আগামী ১২ অক্টোবর নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ও জনসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বিকালে নারায়ণপুর ইউনিয়নের রসুলপুর মুন্সি সুপার মার্কেটে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বকাউলের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য মো. হাবিবউল্লাহ ভূইয়া, মো. জীবন তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য কাজী লুৎফুর রহমান, বিএনপি নেতা জহির প্রধান, ফয়েজ প্রধান, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকাউল, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুরাদ বকাউল, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন প্রধান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব প্রধান, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার প্রধান, সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মাহমুদ, সহ-সভাপতি মাহাবুব মিয়াজী, সাধারণ সম্পাদক হেলাল আব্বাসী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহবুব মিয়াজী, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর হাজী, নজরুল লন্ডনী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন প্রধান, সানাউল্লাহ বকাউল, নজরুল ইসলাম তালুকদার, হুমায়ুন প্রধান, জয়নাল আবেদীন, মফিজুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন পাটোয়ারী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ প্রধান, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর বেপারী, সাধারণ সম্পাদক শামীম মিয়াজী, সহ-সভাপতি জিসান খান, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল পাটোয়ারী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জুনায়েদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আশিকুর রহমান বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মনির হাজী, শাহজালাল মুন্সি বাবু, আব্দুল হালিম বেপারী, মানিক সরকার, ইদ্রিস প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মালেক পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী, ইউনিয়ন ছাত্রদল নেতা ইয়াছিন মজুমদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় আগামী ১২ অক্টোবরের জনসমাবেশ সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Model Hospital

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।