সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির

সাবেক সভাপতি অসুস্থ্য মফিজুল ইসলামের পাশে ড. জালাল উদ্দীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:১২ পিএম
সাবেক সভাপতি অসুস্থ্য মফিজুল ইসলামের পাশে ড. জালাল উদ্দীন
চাঁদপুরের  মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মফিজুল ইসলাম দীর্ঘদিন যাবত অসুস্থ। তাই অসুস্থ নেতাকে দেখতে তার বাড়িতে আসেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড.মোহাম্মদ জালাল উদ্দীন।
রবিবার ৬ ঠা অক্টোবর বিকলে  মফিজুল ইসলামের নিজ বাড়ি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদে যান।
এসময় মফিজুল ইসলামের সুস্থতা কামনা করেন এবং  দোয়া করেন। এসময় তিনি বলেন,  মফিজ ভাই আমাদের দীর্ঘদিনের সাথী। ইসলামাবাদ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে রেখেছেন। তিনি বিএনপির নিবেদিত নেতা। তিনি আরও বলেন, মফিজ ভাই অসুস্থতায় ভোগছেন যেনে আমি থাকতে পারলাম না। তাকে এক নজর দেখার জন্য ছুটে এলাম। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে।
এসময় উপস্থিত ছিলেন,  মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সোহেল পাটোয়ারী, যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ন আহবায়ক রাশেদ জামান টিপু, ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।