মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ

মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : বিল্লাল হোসেন মিয়াজী

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:৫২ পিএম
মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : বিল্লাল হোসেন মিয়াজী

ফরিদগঞ্জ পৌর জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বিল্লাল হোসেন মিয়াজী।

“যখনই আমরা মানুষের কাছে আসতে চেয়েছি, তখনই আমাদের উপর নানান অপবাদ দেওয়া হয়েছে। গোপন মিটিংয়ের অজুহাত দিয়ে বিয়ের আসর থেকেও আমাদের ভাইদের তুলে নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে আমাদের ভাইবোন বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা একটা পথ বন্ধ করেছে, আল্লাহ আমাদের জন্য দশটা পথ খুলে দিয়েছেন। তারই প্রমাণ আজকের এই পট পরিবর্তন।
বিবেক কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ভোটাধিকার হরনসহ জুলুমের প্রতিবাদ স্বরুপ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জামায়াত আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায়। ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই জামায়াতের পতাকা তলে নির্দ্বিধায় ঐক্যবদ্ধ হোন।” ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু তাহের তালুকদারের সভাপতিত্বে এবং পৌরসভা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, “দেশে উন্নয়নের অধিক দূর্নীতি হয়েছে। আমরা একটি দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে চাই। যারা আল্লাহকে প্রকৃত অর্থেই ভয় করে তাদের কাছেই দেশ এবং দেশের মানুষ নিরাপদ। দেশে সৎ, খোদাভীরু, দক্ষ নেতৃত্বের সংকট। সে সংকট পূরণে কাজ করছে জামায়াত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান জনে জনে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমীর আবুল হোসাইন, সাবেক আমীর আব্দুল মান্নান খান, ইউনুছ হেলাল, পৌরসভা জামায়াতের আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌরসভা কর্মপরিষদ সদস্য শাহ মো. মহিবউল্যাহ, চাঁদপুর শহর জামায়াতের সাধারণ সম্পাদক মো. শেখ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী, সাবেক সভাপতি আকরামুল ইসলাম, ফরিদগঞ্জ শহর সভাপতি মাহমুদ মীর প্রমুখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরী দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।