সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে সম্প্রীতি সমাবেশ

রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী কেউ নয়, জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৭:২০ পিএম
রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী কেউ নয়, জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন-পূজাকে কেন্দ্র করে কেউ যদি কোন কিছু করে সে ছাড় পাবে না। তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী কেউ নয়।যারা দুষ্কৃতকারী তারা রাতের কিছু সময় বেছে নেন যখন বিদ্যুৎ থাকে না। সেজন্য প্রতিটা পূজামণ্ডপে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর)  সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উপরোক্ত কথা গুলো বলেন। সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), সেনাবাহিনীর মেজর মো. আরিফ হোসাইন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুহী দাস বণিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াত ইসলামীর আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়া, হেফাজত ইসলামীর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, ইসলামি আন্দোলনের পক্ষে মো. কামাল হোসেন প্রমূখ।
এ সময়, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ  রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।