শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আফসার, সম্পাদক মহিব্বুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১:৪৪ পিএম
চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আফসার, সম্পাদক মহিব্বুল্লাহ

ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী সোমবার সকালে চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরাই পারে উৎপাদনশীল একটি উন্নত রাষ্ট্র গঠন করতে। আবার শ্রমিকরাই পারে একটি দেশকে অচল করে দিতে। তিনি বলেন, অধিকারবঞ্চিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে উৎপাদনশীল উন্নত রাষ্ট্র গঠন করতে ইসলামী শ্রমিক আন্দোলন দেশব্যাপী কাজ করে যাচ্ছে। মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই নেতৃত্বে উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে।
জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন,জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।
ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার তালুকদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হুসাইন প্রমূখ।
এছাড়াও শ্রমিক আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর সহ শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তাবনা ও সভার সম্মতিক্রমে ২০২২ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।
এতে পীরজাদা মাওলানা আফসার উদ্দিনকে সভাপতি, মোহাম্মদ আবুল বাশার তালুকদারকে সহ-সভাপতি ও মোহাম্মদ মুহিব্বুল্লাহ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital