রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জ থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৭:৩১ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জ থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে চাঁদপুরে ফরিদগঞ্জ থানায় আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে চাঁদপুরে ফরিদগঞ্জ থানায় আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ফরিদগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।

প্রধান অতিথির বক্তব্যে সুদীপ্ত রায় সকল পুলিশ সদস্যকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, “দুর্গাপূজা একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, সর্বোচ্চ সতর্কতার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হবে। পূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, যানজট নিরসন, জনসমাগম নিয়ন্ত্রণ, নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সদস্যদের মাঝে নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয় এবং তাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।