সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১৮

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:৪২ পিএম
মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১৮
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি বাল্কহেড এবং ২ ড্রেজারসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, ইউসুফ শিকদার(৪৬), তৌহিদুল ইসলাম (২৭), রাশেদ ফকির (২৫), হৃদয় ব্যাপারী (২৪), ফারুক গাজী (৪৮), রনি (২৪), বাহাদুর (২৫), মুরাদ হোসেন (২৫), রাকিব (২২), ওবায়দুর (৩৭), সোহেল হাওলাদার (২৮), মো. হেলাল (২৫), হৃদয় মন্ডল (২৮), সুজন মিয়া (২৯), জাফর মীর (৪১), মো. দেলোয়ার (৩৩), সামীম মৃধা (২৬), কবির আহমেদ (৪২)।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার সিপিও মো. শফিকুল ইসলাম জানান, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি দল বালু উত্তোলন করে। খবর পেলে বুধবার গভীর রাতে মতলব উত্তরের বাহেরচর এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩টি বাল্কহেডসহ ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করি।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, আটককৃত ১৮ জন বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২ ড্রেজার, ৩টি বাল্কহেড আটক করা হয়েছে।
সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।