সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদা’র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১১:১৫ পিএম
মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদা’র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন 
সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন। নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হোন তিনি।
তানভীর হুদা বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। তেমনি জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতায় সকল ধর্মের মানুষ জীবন দিয়েছেন। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী সিপন বিশ্বাস, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, বিএনপি নেতা আব্দুল আজিজ, মতলব পৌর সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, উপজেলা যুবদল নেতা বাপ্পি সরকার, ছেংগারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা মো. সজিব, আরিফ লস্কর, হাসেম ধলু বেপারী, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।