মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ীদের মধ্যে নারীদের উপস্থিতি বাড়াতে হবে : এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:২২ পিএম
সমবায়ীদের মধ্যে নারীদের উপস্থিতি বাড়াতে হবে : এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী
শাহরাস্তিতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
দিনের কর্মসূচির শুরুতে সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটি র‍্যালি উপজেলা কমপ্লেক্স এলাকা অতিক্রম শেষে দিবসটির তাৎপর্যয়ের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খানের সভাপতিত্বে ও পরিসংখ্যান তদন্তকারী খলিলুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় দিবস সম্পর্কে প্রত্যেক সমবায়ই অবহিত।  তারপরও আমরা সমবায়ের ক্ষেত্রে সনাতন কর্মপরিকল্পনাকে পিছনে ফেলে নতুন চিন্তা চেতনায় সমবায়ের মূল উদ্দেশ্যে আদর্শ পরিকল্পনা সাজাতে হবে। তাহলে দিবসটির আয়োজন সার্থক ও সফল হবে।
একপর্যায়ে তিনি বলেন, সমবায়ীদের মধ্যে নারীদের উপস্থিতি বাড়াতে হবে। কেননা জনসংখ্যার বিশাল অংশই নারী সমাজ। তাদের অংশগ্রহণেই পারে দেশ ও সমাজের উন্নতি সাধন করতে।
এছাড়া শাহরাস্তি উপজেলায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলা থেকে এ জনপদ পিছিয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। কারণ হিসেবে দেখিয়েছেন, বড় উদ্যোক্তাদের এগিয়ে না আসা,সময় উপযোগী পদক্ষেপ না নেওয়া। তবে সমবায়ীদের এখনই  উদ্যোগ নিতে হবে যেন শাহরাস্তিতে একটি ব্যবসা বাণিজ্যের ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী সহ সমবায়ী ও গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।