রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এম এ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে মতলব দক্ষিণে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ পিএম
এম এ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে মতলব দক্ষিণে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মতলব দক্ষিণে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর-২ নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার বাস্তবায়নে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী।

জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন আল আকাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক (মাস্টার ট্রেইনার) আরাফাত বিল্লাহ খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ উইনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান।

Model Hospital

এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরকার, বিএনপি নেতা মিজান বৈদ্য, মিজানুর রহমান বকাঊল, বজলুর রহমান পাটোয়ারী, জাকির খান, কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোরশেদ আলম, উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম মিয়াজী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত সুমন প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আরমান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রায়হান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মজুমদার, জয়নাল আবেদীন শিশির, যুবদল নেতা রবিউল ইসলাম রবি, জসিম উদ্দিন মিন্টু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সিফাত, জাবেদ পাটোয়ারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রশিক্ষণার্থীরা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।