রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেরগাঁও ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন

জামায়াতের প্রতিটি কর্মীকে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে : মমিনুল হক সরকার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৫৯ পিএম
জামায়াতের প্রতিটি কর্মীকে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে : মমিনুল হক সরকার

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ মমিনুল হক সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, ৫৩ বছর দেশ স্বাধীন হলেও যোগ্য নেতৃত্বের অভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাই জামায়াতের প্রতিটি কর্মী কুরআন হাদিসের আলোকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলস ভাবে কাজ করতে হবে রাসূলের আদর্শ অনুসরণ করে। এসময় তিনি আরও বলেন, চব্বিশের গণবিপ্লবে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। তাই গণমানুষের অধিকার আদায়ে মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে জামায়াতের প্রতিটি কর্মীকে সততার সাথে কাজ করতে হবে। সকল ধর্মের মতের মানুষের জন্য কুরআন হাদিসের আলোকে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গরুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং খাদেরগাঁও ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই-২৪ এ গণহত্যা করে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের তৈরি করা ট্রাইবুনালে এবং এই বাংলার মাটিতেই আওয়ামী লীগের বিচার করা হবে ইনশাআল্লাহ। কারণ জামায়াতকে নিশ্চিহ্ন ও নেতৃত্ব শুন্য করার জন্য আওয়ামী লীগ এই মানবতাবিরোধী ট্রাইবুনাল গঠন করেছিল। কিন্তু জামায়াতে ইসলামী আদর্শিক রাজনীতি করে। তাই একে নেতৃত্ব শুন্য করতে ব্যর্থ হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং খাদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাও. মো. হযরত আলীর সভাপ্রধানে এবং সেক্রেটারি কাজী মো. ফয়সালের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন মতলব দক্ষিণ উপজেলা ওলামা বিভাগের পরিচালক মাও. খালিদ সাইফুল্লাহ।

Model Hospital

অনুষ্ঠান উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণবিপ্লবে শহীদ নাইমা ইসলামের অভিভাবক ডা. মো. নজরুল ইসলাম।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুর রশিদ পাটওয়ারী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ও সাবেক ছাত্রনেতা ঢালী ইউসুফ আহাম্মদ, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মো. মজিবুর রহমান মিয়াজী, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ টিম সদস্য আমিন আহমেদ মস্তান, গাজীপুর জেলা জামায়াতে ইসলামী ৩৪নং ওয়ার্ড সদস্য মাও. শরীফ উল্লাহ আনসারী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাও. মো. নজরুল ইসলাম জেহাদী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ওয়ালী উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মো. হাবীবুর রহমান মজুমদার, নারায়ণপুর পৌর শাখার সেক্রেটারী কাজী মো. ইসহাক। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মোহনা শিল্পী গোষ্ঠী।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।