বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সিএনজি ডুকে গেল স্কুলে, গুরুতর আহত প্লে’র ছাত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:২৭ পিএম
হাজীগঞ্জে সিএনজি ডুকে গেল স্কুলে, গুরুতর আহত প্লে’র ছাত্র

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর শিশু সর্গ আদর্শ নিকেতন কেজি স্কুলে বাস্তা থেকে সিএনজি চালিত অটো এভাবে ডুকে যায়।

নিজস্ব প্রতিনিধি : সিএনজি চালিত অটোরিকশা ডুকে গেল স্কুলে। এতে গুরুতর আহত হয় স্কুল ছাত্র সায়েম । বর্তমানে ওই ছাত্র চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর সেখানেও তারো বেগতিক দেখে ঢাকায় প্রেরন করা হয়। ওই স্কুলের শিক্ষক মহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে বোরবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।
আহত সায়েম ওই গ্রামের শিংহের বাড়ির আবদুল করিমের ছেলে। সে মোহাম্মদপুর শিশু সর্গ আদর্শ নিকেতনে প্লেতে পড়েন।
স্থানীয় বাসিন্দ ইমাম হোসেন শিং ও হাবিবুর রহমান জানান, সকালে মোহাম্মদপুর গ্রামের মিয়াসাব বাড়ির সামনে অবস্থিত শিশু সর্গ আদর্শ নিকেতনের সামনে দিয়ে সায়েম স্কুলে প্রবেশ করতে রাস্তা পারাপার হচ্ছিল। তখন হাজীগঞ্জ থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এক পর্যায়ে সিএনজিটি সায়েমকে মুখে নিয়ে সজরে স্কুলে ডুকে গেলে স্কুল ছাত্র সায়েম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকপ্লের কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী জানান, সকালে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন।
আহত সায়েমের বাবা করিম শিং জানান, ঘটনার পর এলাকাবাসি সিএনজি চালিত অটোরিকশাটি আটক করে রাখা হয়েছে। আমার ছেলের চিকিৎসরার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital