শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি আনোয়ার, সম্পাদক মাহদী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:৩১ পিএম
চাঁদপুরে জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি আনোয়ার, সম্পাদক মাহদী

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।

এইচ.এম নিজাম : জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি রবিবার সকালে শহরের বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শবান উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অথচ আজ শিক্ষকরা নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন করতে হচ্ছে। বর্তমান সরকার শিক্ষকদের অধিকার ও মূল্যায়ন প্রতিষ্ঠা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই উন্নত রাষ্ট্রে এখনো স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা নিজেদের বেতন-ভাতা আদায়ে রাজপথে নামতে হয়। তিনি বলেন, নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখা ও নৈতিকতা সম্পন্ন দক্ষ জাতি গঠনে দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক প্রিন্সিপাল আনোয়ার আল-নোমান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল নাসির উদ্দিন।
জেলা শিক্ষক ফোরামের সদস্য সচিব মাওলানা মাহদী হাসান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনছার আহমদ, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন।
সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার ২০২২/২৩ শেষনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রিন্সিপাল মাওলানা আনোয়ার আল-নোমান সভাপতি, মুফতী আবু নাঈম তানভীর সিনিয়র সহ-সভাপতি, মাস্টার ছিদ্দিকুর রহমান, সহ-সভাপতি, মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক ও প্রফেসর মোশাররফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital