বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মতলব উত্তরের সেনা সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:৩৭ পিএম
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মতলব উত্তরের সেনা সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনিরুল ইসলাম মনির : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত তরুন সেনা সদস্য শাহিন আলম (২২) লাশ রোববার মতলব উত্তরের মানিকের কান্দি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি বেলা ১২টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে নিহত সেনা সদস্য শাহীন আলমের লাশ মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে অবতরণ করে। পরে লাশ নিয়ে যায় ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সেনা সদস্যরা গার্ড অব অনার শেষে বেলা সাড়ে বারোটায় জানাযা অনুষ্ঠিত হয়।

বেলা ১টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
নিহত সেনা সদস্য শাহিন আলম মতলব উত্তরের মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে। ৫ ভাই ২ বোনের মধ্যে শাহিন ৬ষ্ঠ। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে সে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাহিন বরিশালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

Model Hospital

নিহত সেনা সদস্য শাহীন আলমের বড় ভাই সাইফুল ইসলাম জানান, শুত্রবার (১৫ জানুয়ারি) শনিবার ভোর সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল আমিন গার্মেন্টসের সামনে ঘটনাটি ঘটে। সে বরিশালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত। সাত দিনের ছুটি নিয়ে বাড়ীতে আসার পথে ছিনতাইকারিদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান (পিপিএম বার) বলেন, নির্বাচনি কাজে ব্যস্ত ছিলাম। এ সুযোগে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital