শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর মজুমদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ৩:০৬ পিএম
কচুয়া দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর মজুমদার

আবু বকর মজুমদার

মেহেদী হাসান : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি পদে দ্বিতীয়বারে মত মনোনীত করা হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু বকর মজুমদার উজ্জল। গত ১৩ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে ১১ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে আবু বকর মজুমদার উজ্জলকে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য সচিব প্রধান শিক্ষক আজিজ উল্লাহ, দাতা সদস্য মোস্তফা ফখরুদ্দিন, অভিভাবক সদস্য মো. নাসির বকাউল, মো. মনির হোসেন, মো. জিল্লুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফারজানা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. আবদুছ ছোবহান ও মো. মোবারক হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রুপালী রানী মন্ডলকে মনোনীত করা হয়েছে।
এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ।

দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় আবু বকর মজুমদার উজ্জল এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত করায় আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দসহ কচুয়ার অভিভাবক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি । এর পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও পড়ালেখার মানউন্নয়নে সকলেই এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital