শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাগবাটোয়ারা নিয়ে চাঁদপুর হরিনা ভাটিয়ালপুর সড়কে টু ওয়াল নির্মাণ কাজে বাধা, হামলা ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ২:৫৭ পিএম
ভাগবাটোয়ারা নিয়ে চাঁদপুর হরিনা ভাটিয়ালপুর সড়কে টু ওয়াল নির্মাণ কাজে বাধা, হামলা ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হরিনা ভাটিয়ালপুর সড়কের পাশে টু ওয়াল নির্মাণকাজে দুর্বৃত্তরা বাধা দিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সরকারদলীয় এক নেতার উপস্থিতিতে দুর্বৃত্তরা অতর্কিতভাবে ঠিকাদারের লোকজনদের হামলা চালিয়ে তাদেরকে আহত করে ও রাস্তার পাশে নির্মাণাধীন টু ওয়াল ভেঙে ফেলে।

চাঁদপুর হরিনা ফেরিঘাট থেকে ভাটিয়ালপুর চৌরাস্তা পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার রাস্তা কার্পেটিং ও চৌদ্দশ মিটার রাস্তার পাশে টু ওয়াল নির্মাণ হয়েছে টেকনো বিল্ডার্স ঠিকাদার প্রতিষ্ঠান। এই কাজটি ভাগবাটোয়ারা করে না দেওয়ায় রাজনৈতিক দলের এক নেতার সাথে বেশ কয়েকদিন যাবৎ ঠিকাদার প্রতিষ্ঠান মালিকের সাথে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে হঠাৎ করে ৫০/৬০ জন লোক অতর্কিতভাবে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বেড়িবাঁধের পাশে নির্মাণাধীন টু ওয়াল ভেঙ্গে ফেলে। এ সময় টেকনো বিল্ডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিককে মারধর করে ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

Model Hospital

এসময় হামলার শিকার হওয়া শ্রমিকরা অভিযোগ করে বলেন, এক প্রভাবশালী নেতার উপস্থিতিতে তার নির্দেশে দুর্বৃত্তরা সরকারি কাজ করতে বাধা দেয় ও গাইড ওয়াল ভেঙে ফেলে। যাওয়ার সময় বলে যায় কোন অবস্থাতেই যেন কাজ না করে ও তাকে কাজ না দিলে আবারো এসে কাজ বন্ধ করে দিবে।

সরকারি কাজে বাধা দেওয়া ও শ্রমিকদের মারধর করার ঘটনায় টেকনো বিল্ডার্স এর পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital