রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব দক্ষিণে ধর্ষণ মামলায় মোজাম্মেল সরকার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২, ২:২৮ পিএম
মতলব দক্ষিণে ধর্ষণ মামলায় মোজাম্মেল সরকার গ্রেফতার

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে ধর্ষণ মামলার আসামি মোজাম্মেল সরকারকে গ্রেফতার করেছে মতলব থানা পুলিশ। গত ১৭ জানুয়ারী সোমবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর বাজারের চৌরাস্তা মোড়ে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামের ৮ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে রাতের আধারে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে ওই এলাকার ব্যবসায়ী আবু সায়েদ সরকারের ছেলে আহম্মেদ সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রীর মা গত ৩ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২/২, তারিখ-০৩ জানুয়ারি। আর ওই মামলায় আসামি করা হয় অভিযুক্ত আহম্মেদ সরকারের আপন চাচা ও রসুলপুর গ্রামের মৃত নুরুজ্জামান সরকারের ছেলে মোজাম্মেল সরকারকে। এরপর থেকেই পলাতক ছিলেন মোজাম্মেল সরকার।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া’র নির্দেশে এবং ওসি (তদন্ত) এর সার্বিক সহযোগিতায় থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৭ জানুয়ারী সোমবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারায়ণপুর বাজারের চৌরাস্তা মোড়ে অবস্থিত মোজাম্মেল সরকারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আটক মোজাম্মেল সরকারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে মামলার অপর আসামি আহম্মেদ সরকার ও আব্দুর রহমান সরকার পলাতক রয়েছেন।

Model Hospital

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া বলেন, ধর্ষণ মামলার অন্যান্য আসামিরা ঘনঘন স্থান পরিবর্তন করছেন। তাদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী অব্যাহত রেখেছে এবং জোর তৎপরতা চালাচ্ছে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।