শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দলীয় আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে অব্যাহতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২, ২:৪৯ পিএম
দলীয় আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি : দলীয় আদর্শ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজীকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সে সাথে মেয়াদ উত্তীর্ন হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আজ বুধবার (১৯ জানুয়ারী) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান ছাত্রলীগের চাঁদপুর জেলা শাখা কমিটির সভাপতি মো. জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় আদর্শ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন ফরাজীকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মেয়াদ উত্তীর্ন হওয়ায় ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখা ও মতলব পৌর শাখার নতুন কমিটি গঠন করার জন্য সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীগণ আগামী ১০ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখের মধ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital