মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড ক্যাম্পিং 

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:১৬ পিএম
ফরিদগঞ্জে স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড ক্যাম্পিং 

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংগঠনের ৫বছর পূর্তি উপলক্ষে "ফ্রি ব্লাড গ্রুপিং" উদ্ভোধন করেন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার ৫বছর পূর্তি উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮জানুয়ারি) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে সংগঠনের ৫বছর পূর্তি উপলক্ষে ওই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং উদ্ভোধন করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও স্বপ্ন চুড়া সমাজ কল্যান স্বংস্থার প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ মহিব্বুলাহ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানি শাহা, বি এন সি সি ক্যাপ্টেন কমান্ডার (ময়নামতি রেজিমেন্ট) আবুল কালাম আজাদ,  সংগঠক এইচ এম মুহিব, আব্দুল বাতেন, সোহেল মিজি, মামুন খান, শাহীন খান, নিতাই চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মোঃ শ্রাবণ, ব্লাড ডোনেশন শাখার সহ সমন্বয়ক আল-আমিন, সভাপতি ফাহিম খান, কেন্দ্রীয় শাখার সভাপতি সাকিব খান, সাধারণ সম্পাদক আমান খান প্রমুখ।
স্বপ্নচূড়া সমাজ কল্যাণের ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান ও সোহেল খান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্লাড ডোনেশনের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করা একটি মহত কাজ, মূহুর্ষ রোগীর জীবন বাঁচাতে সময়মত ডোনার সংগ্রহ করা একটি কঠিন কাজ, সে কঠিন কাজকে সহজি করনে স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার এ কাজ অবশ্যই প্রসংশনীয়, বিগত দিনের ন্যায় আগামীদিনেও স্বপ্নচূড়া সমাজ কল্যান সংস্থার সদস্যরা সকল ভালো কাজের সাথে যুক্ত থাকবে বলে বক্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।