বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এসিল্যান্ডের অভিযানে দখলমুক্ত হলো খাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২, ১২:২৯ পিএম
শাহরাস্তিতে এসিল্যান্ডের অভিযানে দখলমুক্ত হলো খাল

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো পানি প্রবাহের খাল।

বুধবার দিনভর উপজেলা প্রশাসনের অভিযানে পৌর সদরের ৮ নং ওয়ার্ড এলাকা হতে নোয়াগাঁও ডাকাতিয়া নদী সংযোগস্থল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সরজমিনে গিয়ে এবং সংশ্লিষ্ট সূত্রে জানায়, শাহরাস্তি পৌর শহর থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত পানি প্রবাহের একমাত্র সংযোগ খালটি স্থানীয়রা মাটি ভরাট করে দখল করে নেয়। এতে খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে দীর্ঘদিন ধরে এতদঞ্চলের এলাকাগুলো আবাদি জমি জলাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ হয়ে থাকতো।

সম্প্রতি উপজেলা প্রশাসন কমপ্লেক্সের পুকুরটি সেচ কাজের জন্য পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হলে উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। পরে উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নির্দেশে সংশ্লিষ্ট প্রশাসন খালের অস্তিত্ব খুঁজে পায়। ওই হিসেবে বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে বুলডোজার দিয়ে খালটির পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার করে দখলমুক্ত করেন।

Model Hospital

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, খালে মাটি ভরাট করে স্থাপনা উঠিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্যক্তিদেরকে প্রশাসনিক ভাবে অনুরোধ করা সত্ত্বেও তারা বিষয়টি আমলে নিতে ব্যর্থ হয়। ওই হিসেবে জনগণের স্বার্থ এবং প্রশাসনের আইনি কাঠামো অনুসারে খালটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে জলাবদ্ধতার ভেড়াজালে আবদ্ধ থাকা পরিবারগুলি উপজেলা প্রশাসন তথা নির্বাহি অফিসার শিরীন আক্তারকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, ২০১২ সালে উপজেলা প্রশাসন থেকে এমন অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হলেও সময়ের ব্যবধানে দুস্কৃতিকারীরা পুনরায় আবার ভরাট করে পানি প্রবাহ আটকে দেয়।

এ সময় প্রশাসনের কর্তা ব্যক্তি ছাড়াও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিতছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital